দেশে করোনা আরো ১জনের মৃত্যু, শনাক্ত ৪৪৫
বৈশাখী নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৮৯ জনে।
এসময়ে নতুন করে আরও ৪৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯০টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed