শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ১০ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, বালুচর প্রাইমারি স্কুল, সােনার বাংলা আ/এ, আলুরতল, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা বাগান ও ফোকাস আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শনিবার গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed