দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার জলিল ফরাজী নামে ৮০ বছরের এক বৃদ্ধ দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন। বুধবার (১২ অক্টোবর) রাতে তিনি একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের জাহানারা বেগমকে বিয়ে করেছেন।
জলিল ফরাজীর বাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে। এক যুগ আগে তার স্ত্রী মারা যায়।
আর জাহানারার স্বামী মারা গেছেন প্রায় তিন বছর আগে। বৃদ্ধের ছেলেমেয়ে, নাতি-নাতনি থাকলেও কনে জাহানারা বেগমের একমাত্র মেয়ে মারা গেছে। তাদের বিয়েকে ঘিরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, স্ত্রী মারা যাওয়ার পর জলিল ফরাজী প্রায় এক যুগ ধরে একাই বসবাস করছিলেন। তার ছেলে ও মেয়ের আলাদা সংসার হয়েছে। তারা তেমন খোঁজখবর নেন না। ইটভাটায় কাজ করে নিজের খরচ চালান তিনি। এতদিন দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে দেখভালের জন্য হঠাৎ বিয়ে করতে রাজি হলেন।
বৃদ্ধ বর জলিল ফরাজী জানান, ঘটকের মাধ্যমে কনে জাহানারা বেগমের সঙ্গে পরিচয় হয়। উভয়ের সম্মতিতে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কনে জাহানারা বেগম জানান, স্বামী ও কন্যা সন্তানের মৃত্যুর পর তিনি খুব অসহায় হয়ে পরেন। একাকীত্ব ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিয়েতে রাজি হয়েছেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed