ইতিহাস গড়ে সেমি ফাইনালে থাইল্যান্ড
স্পোর্টস ডেস্ক: সিলেটে চলমান নারীদের এশিয়া কাপে নতুন ইতিহাস গড়লো থাইল্যান্ড জাতীয় নারী দল। আসরের সেমি ফাইনালে উঠেছে দলটি। এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম শেষ চারের টিকিট পেয়েছে থাই মেয়েরা।
আসরে ৬ ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হারে থাইল্যান্ডের পয়েন্ট ছিল ৬। তবে এরপরও সেমির ভাগ্য তাদের হাতে ছিল না। বাংলাদেশের সামনে সুযোগ ছিল সেমি ফাইনালে উঠার। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার কথা ছিল স্বাগতিকদের।
এই ম্যাচ জিতলেই থাইল্যান্ডের সমান ৬ পয়েন্ট থাকতে হতো বাংলাদেশের। তবে রান রেটে এগিয়ে থাকতো নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু দুঃসংবাদ হলো, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই ম্যাচটি হয়নি। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ।
পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ২ জয়, ৩ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে। অপরদিকে থাইল্যান্ডের পয়েন্ট। আর তাই স্বাভাবিকভাবেই ছিটকে গেছে বাংলাদেশ, সেমি ফাইনালে পৌঁছে গেছে থাই মেয়েরা।
২০১২ সালে অভিষেক আসরের পর থেকে এখন পর্যন্ত নারীদের এশিয়া কাপে চতুর্থ আসর খেলার সুযোগ পেয়েছে। এর মধ্যে এবারই প্রথমবারের মতো সেমি ফাইনালে পা রেখেছে দলটি। যা কিনা দেশটির নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক দিন। এর আগে লিগ পর্বে পাকিস্তানকে হারিয়ে বড় চমক দিয়েছিল দলটি। নিশ্চিতভাবেই নিজেদের যোগ্য দল প্রমাণ করেই শেষ চারে উঠেছে থাই মেয়েরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed