Main Menu

সিলেটে জামায়াতের ভ্যানগাড়ী ও নগদ অর্থ বিতরণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ের বন্যায় বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কোন মানুষের পক্ষে এসব ক্ষয়ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আর জামায়াত বন্যার শুরু থেকেই অসহায় হত দরিদ্র বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল। ধাপে ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সাধ্যমত কাজ করছে। মানবতার কল্যাণে জামায়াতের এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

তিনি বলেন, সমাজে জনসংখ্যার একটা বিশাল হচ্ছে হতদরিদ্র এবং শ্রমজীবি। এই জনগোষ্ঠীকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। প্রতি বছর কিংবা কিছুদিন পর পর এইসব মানুষকে একটু একটু সহযোগিতা না করে স্থায়ী রোজগারের একটা ব্যবস্থা করতে পারলে ব্যক্তি সমাজ এবং জাতি উপকৃত হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে শ্রমজীবি শ্রমিকদের মাঝে ভ্যানগাড়ী বিতরণের উদ্যোগ নিয়েছে। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে পুঁিজ হারানো ক্ষুদ্র ব্যবসায়ী ভাইদের নগদ অর্থ সহযোগিতা করছে। এর ফলাফল সুদুরপ্রসারী। কারণ এর মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারবে। এভাবেই সমাজে বৈষম্য দুর হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তবে জীবনের সকল ক্ষেত্রে জবাবদিহীতা ও সৎ উপার্জন করতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

সোমবার (১০ অক্টোবর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ জন শ্রমজীবি শ্রমিকের মাঝে ভ্যানগাড়ী, বন্যায় পুঁজি হারানো ১৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ বিতরণ ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ভ্যানগাড়ী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মুহাম্মদ আনোয়ার আলী, রফিকুল ইসলাম, মুহিব আলী, জুনায়েদ আল হাবীব, ফয়জুল ইসলাম ও শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল প্রমূখ।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code