Main Menu

গোয়াইনঘাটে ঋণের চাপে কৃষকের আত্মহনন

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিষপানে উকিল আলী নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি- তিনি ঋনের চাপ সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন।

উকিল আলী (৬০) উপজেলার কাপাউড়া গ্রামের মৃত আসদ আলীর ছেলে। তিনি কৃষক ছিলেন।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১১নং মধ‍্য জাফলং ইউনিয়নের রাধানগর-কাপাউরা রাস্তার উপর অচেতন অবস্থায় উকিল আলীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই মহন রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

নিহত উকিল আলীর ছেলে ইকবাল আহমেদ জানান- তার বাবা অভাব অনটনের কারণে এলাকার বেশ কিছু লোকের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার করেছেন। পাওনাদারেরা টাকার জন্য চাপ দিলে সোমবার সকালে তিনি বাজার হতে বিষ কিনে পথিমধ্যেই পান করেন এবং বাড়ি যাওয়ার পথে রাস্তার উপর পড়ে থাকেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code