সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে অভিনন্দন জানিয়ে সোমবার (১০ অক্টোবর) দুপুরে নগরীতে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পুর্ব তালতলা গুলশান হোটেলের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সফল আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল।
সভা শেষে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed