কুলাউড়ায় ১২৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২৭ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে কারবারিদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ ময়নুল ইসলাম (৩৮), জসিম আহমদ (২৮) ও আল আমিনকে (২৩) গ্রেপ্তার করে।
এ সময় অন্য একটি পৃথক অভিযানে কুলাউড়া পৌরসভার স্কুলচৌমুহনী এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সুবুদ উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত চার কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed