ওসমানীনগর উপজেলা নির্বাচন, ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী বৃহস্পতিবার (৬ অক্টোবর) শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদার।
জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক মোঃ ছইদুর রহমান চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা বিএনপি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বিএনপি নেতা জুয়েল মিয়া, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ নেতা মাওলানা আবদুল বাছিতসহ আলী হোসেন রানা, হাজী মখলিছ মিয়া, খন্দকার মাসুম আহমদ মনোনয়ন জমা দেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, বর্তমান ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, এবং জানাহার বেগম ও ছানারা বেগম মনোনয়ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে ওসমানীনগর উপজেলা নিবার্চন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে মনোননয়নপত্র প্রদান করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed