জুড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোিরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসরাত জাহান তায়বা (৬) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
বুধবার (৫ অক্টোবর) রাত প্রায় ৯ টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের জুড়ী-ফুলতলা সড়কের উত্তর বড়ডহর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দুদু মিয়া, সামিয়া আক্তার, সিএনজি চালক হোসেন আহমদ (২২), মোটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা পোস্ট মাস্টার দুদু মিয়া সিএনজিচালিত অটোরিকশাযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার সুজানগর শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাচ্ছিলেন। উত্তর বড়ডহর এলাকায় পৌঁছামাত্র অটোরিকশার সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
ঘটনার স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়ার মেয়ে ইসরাত জাহান তায়বাকে (৬) মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, অটোরিকশা উল্টে শিশু ইসরাতের মৃত্যু ঘটেছে। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed