সাংবাদিক জাকারিয়া’র নামে ফেইক আইডি, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ, দৈনিক মানচিত্র, দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক জাকারিয়া তালুকদারের ছবি ও নাম ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি ফেইক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিক জাকারিয়া তালুকদার নিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং- ২২৪, তারিখ-০৫/১০/২০২২ইং।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার অবিকল ছবি ও ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন চেয়ারম্যান খলকুর রহমানের ছবি সংযুক্ত করে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা মিথ্যা তথ্য স্যোশাল মিডিয়ায় প্রচার করছে। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানীর শিকার হচ্ছেন। ফেইক আইডি থেকে সবাইকে সচেতন থাকার পাশাপাশি কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed