১৪ অক্টোবর থেকে তিন বিভাগে এডুকেশন মিট
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ তিন বিভাগের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এডুকেশন মিট। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সাথে দেখা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
১৪ অক্টোবর (শুক্রবার) ঢাকায়, ১৫ অক্টোবর (শনিবার) সিলেটে এবং ১৬ অক্টোবর (রবিবার) চট্টগ্রামে এই বার্ষিক এডুকেশন মিট এর আয়োজন করতে যাচ্ছে মেইসেস।
আয়োজকরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের এক জায়গায় একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবনের অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে তাদের যেকোন বিভ্রান্তি দূর করা।
প্রতি বছর এই ইভেন্টে বিদেশে পড়তে আগ্রহী দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে একদম বিনামূল্যে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য https://studyabroadwithmaces.com -এ আগে থেকেই নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed