কানাইঘাটে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার ৩৫টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাব গম্ভীর ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দুর্গাপূজার শেষ দিনে বুধবার বিকেল ৪টার মধ্যে পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুরমা নদীর ঘাট সহ অন্যান্য এলাকায় ৩৫টি মন্ডপের প্রতীমা বিসর্জন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলিপকান্ত নাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গা কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস সহ আরো অনেকে। কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম জানান, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের চার স্থরের নিরাপত্তা সহ নজরদারী থাকার কারনে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে কানাইঘাটের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন কানাইঘাটে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন। এবারেও সে ভাবে শান্তিপূর্ণ ভাবে শরদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন তারা।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed