সুনামগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে আসে।
নিহতরা হলো সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও নতুন হাটি গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়ার ছেলে আলহামমিয়া (৫) ও মো. খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার (৪)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আলহাম মিয়া ও নোহা আক্তার মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলাধুলার একফাঁকে সকলের অজান্তে বাড়ির সামনে হাওড়ের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের বাড়ির উঠানে দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুজি করে। বিকেলের দিকে বসত বাড়ি থেকে খানিকটা দূরে হাওড়ের পানির মধ্যে তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মন জানান, খেলার সময় পরিবারের সবার অজান্তে তারা হাওড়ের পানিতে ডুবে মারা যায়।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed