জয় দিয়ে পাকিস্তানের এশিয়া কাপ শুরু
স্পোর্টস ডেস্ক: বড় জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান।
রোববার (২ অক্টোবর) সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটসম্যানদের মধ্যে কেবল এলসা হান্টার ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান তুবা হাসান।
মালয়েশিয়ার দেওয়ার ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাক মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন।
ম্যাচসেরা হয়েছেন তুবা হাসা। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।
সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের টাইগ্রেসরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed