Main Menu

সোমবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অষ্টমী পূজার দিন সারাদেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে দুর্গাপূজা শুরুর আগে দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমেছে। এর মধ্যে সর্বশেষ ২৭ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

গতকাল শনিবার (১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব।

সোমবার (৩ অক্টোবর) মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে ও বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে সোমবার বিকেল ৪টা ৪৪ মিনিটে ও সমাপন বিকেল ৫টা ৩২ মিনিটের মধ্যে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পুষ্পাঞ্জলি সকাল ১০টা ৩০ মিনিটে। পরদিন বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে দশমী পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি সকাল ৮টায়। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে। সন্ধ্যা-আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সব আয়োজন।

Share





Related News

Comments are Closed