সিলেটে ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কাটায় ব্যবহৃত এক্সেভেটর জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড়-টিলা কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দলইপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক্সেভেটরটি জব্দ করেন।
এছাড়া পাহাড়-টিলা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো মোহাইমিনুল হক সিলেট জেলার পরিদর্শক মামুনুর রশিদ।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত চলাকালীন শাহপরান থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed