আজ জাতীয় পথশিশু দিবস
বৈশাখী নিউজ ডেস্ক : আজ জাতীয় পথশিশু দিবস। দেশের পথশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর পালিত হয় এই দিবস।
উদ্বেগের বিষয়, দেশে পথশিশুর সংখ্যা কতো- এর কোন পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বেসরকারি এক পরিসংখ্যানে বলা হয়েছে ২৫ লাখ। অন্যদিকে বাংলা উইকিপিডিয়ার মতে, বাংলাদেশে ছয় লাখের বেশি পথশিশু আছে, যার শতকরা ৭৫ ভাগ পথশিশুর অস্থায়ী আবাস রাজধানী ঢাকার পিচঢালা পথে। এসব পথশিশু সমাজ-সংস্কৃতির কোন সুবিধা পাচ্ছে না।
অভাব তাদের নিত্যসঙ্গী। সমাজের দুষ্টচক্রের সাথে নিয়তই তাদের ওঠাবসা। ছেলে শিশুদের ব্যবহার করা হয় মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে।
সিলেটেও অসংখ্য পথশিশু রয়েছে। তবে এর সঠিক সংখ্যা জানা নেই কারো। মাজার, রেলস্টেশন, বাসস্টেশন, ক্বীনব্রিজসহ নগরের অলিতে গলিতে এদের দু:স্বপ্নের আবাস।
শহরগুলোতে বস্তিবাসী বা নিম্ন আয়ের পরিবারগুলোতে প্রতিনিয়তই বেকারত্ব, শিক্ষার অভাবসহ নানা কারণে সামাজিক ও পারিবারিক কলহ চলতে থাকে। হয় বিবাহ বিচ্ছেদ ও একাধিক বিয়ের ঘটনা। পারিবারিক কলহের মতো ঘটনাগুলো শিশুদের অনেক বেশি রেখাপাত করে। এসব শিশু খুব ছোট বয়সে পারিবারিক কলহ বা নির্যাতনের শিকার হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তাদের একটা বড় অংশ পথশিশু হয়ে ওঠে। এরা রেলওয়ে স্টেশন, বাসস্টপেজ, লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে শহরের ফুটপাত, ওভারব্রিজ বা পার্কগুলোতে রাত কাটায়। মৌসুমভেদে তাদের বসবাসের স্থান পরিবর্তন হয়, শুধু পরিবর্তন হয় না তাদের ভাগ্যের।
পথশিশুরা ক্ষুধার জ্বালা, একাকিত্বের কষ্ট নিবারণসহ নানা কারণে মাদকাসক্ত হয়ে পড়ে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্যমতে, পথশিশুদের ৮৫ শতাংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদকে আসক্ত। এরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। কিছু কিছু পথশিশুর অক্ষরজ্ঞানসম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং অন্য কোনো সহায়ক প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed