শাবিতে ১লা অক্টোবর থেকে ১০দিনের ছুটি
শাবি প্রতিনিধি : দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) ও লক্ষীপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
এ সময় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর (শনিবার) থেকে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) ও লক্ষীপূজা উপলক্ষে ৯ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস ও অফিস বন্ধ থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed