গোয়াইনঘাটে চার ইউনিয়নে ভোটগ্রহণ ২ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিয়নগুলো হলো- গোয়াইনঘাট সদর, পূর্ব জাফলং, মধ্য জাফলং ও পশ্চিম জাফলং।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed