সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক মামলায় মোহাম্মদ আলী নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল)-এর বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী (৪০) নেত্রকোনার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে এ মামলার লিটন মিয়া নামের আরেক আসামি খালাস পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মফুর আলী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরের তালতলা এলাকার গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র্যাব। পরে র্যাবের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সিলেট কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
পরে পুলিশ মামলার তদন্ত করে ২০১৪ সালের ২০ জানুয়ারিতে মোহাম্মদ আলী ও লিটন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালতের বিচারক এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত এবং খালাসপ্রাপ্ত দুই আসামিই বর্তমানে পলাতক।
পিপি মফুর আলী বলেন, মাদক মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed