সিলেটে ১৫ টন পলিথিন জব্দ, ১৩ দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। এসময় অন্ততঃ ১৫ মেট্রিক টন পলিথিন জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এসময় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে এমরান হোসেন বলেন- গোপন সূত্রে খবর পেয়ে লালাদিঘীরপাড়ের হকার্স মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও রাখার দায়ে ১৩টি দোকানে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা এবং ১টি দোকানকে সিলগালা করা হয়েছে। জব্দ করা হয়েছে অন্ততঃ ১৫ মেট্রিক টন পলিথিন। এগুলো পরবর্তীতে জ্বালানো হবে।
পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে বলে জানান মোহাম্মদ এমরান হোসেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed