বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন ২ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: নবগঠিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর। ইভিএম-এ অনুষ্ঠিতব্য হওয়া এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি জানান- ‘আগামী ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’
প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ পৌরসভা নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষ, আহত ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রাইভেটকার ও গরুবাহী পিকআপেরRead More
কোম্পানীগঞ্জে দুর্বৃক্তদের হামলায় শ্রমিক নেতার মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে এমএজি ওসমানীRead More



Comments are Closed