Main Menu

ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন ২ নভেম্বর

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া সিলেটের ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা। তিনি জানান- ‘ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’

Manual8 Ad Code

এ দুই উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code