যুবদল নেতা মকসুদ রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নাশকতার একটি মামলায় গত বুধবার নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া এই যুবদল নেতাকে পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ১ দিন মঞ্জুর করেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে মকসুদ আহমদকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি টিম। পরে ওইদিন বিকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed