Main Menu

চুনারুঘাটে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত আয়েশা আক্তার পলি (৩০) সৌদিআরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের গাবরু মিয়ার সাথে আক্তার মিয়ার পরিবারের বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সকালে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গাবরু মিয়ার পুত্র মাসুক মিয়া (৩০), মামুন মিয়া (২০), মেয়ের জামাই চুনারুঘাট পীরেরবাজার এলাকার শামিম মিয়া (৩০), মেয়ে শেফা আক্তার (২৫)সহ পলি আক্তারের ঘরে প্রবেশ করে। এসময় তারা পলিকে জবাই করে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহ থানায় রয়েছে। সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed