মৌলভীবাজারে চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে চোর সন্দেহে ‘গণপিটুনিতে’ এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১২টা থেকে ১টার মধ্যে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের টিলাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছায়েম মিয়া (৩৫) গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টিলাগ্রাম এলাকায় চোর সন্দেহে গ্রামের মানুষ ছায়েমকে ধরার চেষ্টা করেন। এ সময় ছায়েম সঙ্গে থাকা দেশি অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেন। লোকে ধাওয়া দিলে তিনি ধানক্ষেতের মধ্যে লুকান। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে ‘গণপিটুনি’ দেন। এতে ঘটনাস্থলেই ছায়েমের মৃত্যু হয়।
গিয়াসনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোশাররফের ভাষ্য, ছায়েম চুরির অভিযোগে কারাগারে ছিলেন। এক সপ্তাহ আগে জামিনে বেরিয়ে আবার চুরি শুরু করেন তিনি। চুরির অভ্যাসের কারণে এলাকার মানুষ ছায়েমের ওপর ক্ষুব্ধ ছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে ছায়েমের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘চুরির অভিযোগে ছায়েমের বিরুদ্ধে একাধিক মামলা আছে। প্রকৃত ঘটনা জানার জন্য স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed