‘পরমাণু অস্ত্রধারী’ রাষ্ট্র ঘোষণা করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে।
দেশটির সর্বময় ক্ষমতাধারী নেতা প্রেসিডেন্ট কিম জং-উন এ সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
আইনটিতে বলা হয়েছে, দেশটি আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলা চালাতে পারবে। আইনের ফলে উত্তর কোরিয়া কোনো ধরনের সতর্কতা ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারবে। সেই সঙ্গে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারবে।
উত্তর কোরিয়ায় কোভিড ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করে আসছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ ঘোষণা দিল পিয়ংইয়ং। চলতি বছর কিম সর্বোচ্চসংখ্যক পরমাণু পরীক্ষা চালিয়েছে।
উত্তর কোরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাস করা আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে পিয়ংইয়ং। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে দেশটি।
২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা অমীমাংসিত শীর্ষ বৈঠকের পরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন।
এদিকে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছুক তারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করবেন কিনা তা বলা হয়নি।
সূত্র বিবিসি ।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed