সিলেট পাসপোর্ট অফিসে হঠাৎ দুদক টিম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও চিত্র পাল্টেনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল।
দুদক দল প্রাথমিক তদন্তের জন্য এ পরিদর্শন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণের পর প্রমাণসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক নূর-ই-আলম।
তিনি বলেন ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিলো। আমরা প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রাথমিক তদন্ত করার অনুমোদন পেয়েছি। তাই তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম বিভাগীয় পাসপোর্ট অফিসে যান। আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed