জৈন্তাপুরে অবৈধভাবে পাথর উত্তোলন, আড়াই লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ জরিমানা করেন।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অভিযান চলাকালে জরিমানার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা আগামীতে একই কর্মকাণ্ড করলে আরও বেশি পরিমাণে জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, মো. আলমগীর হোসেন, মোহাইমিনুল হক, আইয়ুম হোসেন প্রমুখ।
অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
এদিকে স্থানীয় এলাকাবাসী আবদুস শুকুর, রাজু, হুমায়ুন, ফারুক, আলমগীর, রফিক জানান, পরিবেশ অধিদপ্তর আসামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চলে যায়। কিন্তু রহস্যজনকভাবে শ্রীপুর কোয়ারীসহ শ্রীপুর বাগান এবং আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed