মালদ্বীপের জালে ৫ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পর বুধবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
শ্রীলঙ্কার পর মালদ্বীপকে হারিয়ে মোট দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। ‘বি’ গ্রুপে থাকা তিন দল ভারত, নেপাল ও ভুটান।
বুধবার (৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। এই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্রতিপক্ষ, মাত্র পাঁচ মিনিটের মাথায় ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর ৩৭ মিনিটের মাথায় দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মুর্শেদ আলী। প্রথমার্ধে এরপর আর কোনো গোল আসেনি। তবে দ্বিতীয় আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণ করলেও তৃতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়ে ৭৫ মিনিট পর্যন্ত।
ম্যাচের ৭৫ মিনিটের গোল করার পর ৭৮ মিনিটে আবারও গোলের দেখা পান মিরাজুল ইসলাম। তার দুই গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। নির্দিষ্ট সময়ের বাকি সময়ে একাধিক গোলের সুযোগ আসলেও জাল খুঁজে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ তবে অতিরিক্ত সময়ে সময়ে মিরাজুল পূরণ করেন হ্যাট্রিক। তাতে করে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফয়সাল-ইমরানরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed