জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ ৷
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন’র নেতৃত্বে জাফলং গ্রীণপার্ক সংলগ্ন সোনাটিলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বন বিভাগের ভূমি দখল করে গড়ে তোলা ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৫ একর ভূমি দখল মুক্ত করা হয়।
এ সময় সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন ও গোয়াইনঘাট থানার এসআই এমরুল কবীরসহ পুলিশ ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সিলেট জেলা সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, আজ টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ সর্বমোট ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে এসেছি ৷
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed