Main Menu

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৩ম মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর ১৩ম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর সোমবার। ২০০৯ সালের এদিনে মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।

১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও রাজনৈতিক সংগঠন বিএনপি। এই তথ্যটি নিশ্চিত করেছেন পরিবারবর্গসহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা।

Manual3 Ad Code

মরহুম এম সাইফুর রহমান’র কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। তার সাদামাটা ব্যক্তিগত জীবন মানুষের দৃষ্টি কাড়ত। ছিল না চাওয়া পাওয়ার অস্থিরতা। এমনকি উচ্চ আকাঙ্খা উচ্চ বিলাসিতাও পছন্দ ছিলনা একদমই। কথা বলতেন মারপ্যাঁচের জটিলতা ছাড়াই সরল সহজ আর ইংরেজী মিশ্রিত আঞ্চলিকতায়। একারণেই দেশ বিদেশে সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তাঁর। দেশ দুনিয়ায় নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে সফলতার সাথে বাজেট পেশ করেছেন।

২০০৬ সালের ৮ জুন তিনি দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে।

Manual3 Ad Code

সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আব্দুল বাছির, মাতা তালেবুন নেছা। ৩ ভাইয়ের মধ্যে সভার বড় ছিলেন তিনি। নিজ গ্রামে মক্তব ও পাঠশালা শেষ করে পার্শ্ববর্তী জগৎসী গ্রামের গোপালকৃষ্ণ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গমন করে ব্যারিস্টারির পরিবর্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সমাপ্ত করেন। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন। এছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।

Manual5 Ad Code

১৯৬০ সালের ১৫ই জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তিনি ৩ পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ২০০৩ সালে তার স্ত্রী ইন্তেকাল করেন। ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তিনি গ্রেপ্তার হয়ে এক মাস কারাভোগ করেন। ২০০৫ সালে ভাষা আন্দোলনে তার অবদানের জন্য একুশে পদকে ভূষিত করা হয়।

সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩, সিলেট-১ ও সিলেট-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক ১২ বার বেশ সফলতার সঙ্গে বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন।

নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাঁধানো উন্নয়নের ছোয়া। ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর উদ্যোগে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। আজ সকাল ১১টা থেকে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার গ্রামের বাড়ি বাহারমর্দানে কোরআন খতম, মিলাদ, দোয়া ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সবার নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। স্বীয় কাজের প্রতি নিখাদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দায়িত্বশীলতার নজির এম সাইফুর রহমানকে দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

১৩ তম মৃত্যুবার্ষিকীতে কর্মসূচী : ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ, দোয়া, শিরণী বিতরণ করা হবে। এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ ছাড়াও দলীয়ভাবে বিএনপির স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও সাড়ে এগারোটায় স্মরণসভাসহ নানা কর্মসূচী পালন করবেন বলে জানিয়েছেন সিলেট ও মৌলভীবাজার জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code