সিলেটে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচীতে বাধা প্রদানের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। ভোলা ও নারায়নগঞ্জে গুলিতে বিএনপির ৩ নেতা কর্মী মারাও গেছেন। এ অবস্থায় সিলেটে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করতে প্রস্তুতি নিচ্ছে সিলেট মহানগর পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগে আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট ড্রিলের ধাপসমূহের বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়।
মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এর উপস্থিতিতে রায়ট কন্ট্রোল ডিলের মহড়ায় এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের হলরুমে যে কোন রায়টে পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করার ব্যাপারে ব্রিফিং প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি এন্ড মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত) সহ সকল এসএমপি’র বিভিন্ন ইউনিটের অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্সসহ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed