Main Menu

কানাইঘাটের আলোচিত সাবেক ইউপি সদস্য কয়ছর গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর এক ভূক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে সিলেটের কানাইঘাটের সড়কের বাজার এলাকার আলোচিত সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ (৩৪) কে।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কয়ছর আহমদকে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ তার সড়কের বাজারস্থ বাসা থেকে গ্রেফতার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার রায় জানান দিঘীরপার ইউনিয়নের কাজিরগ্রাম মাঝরফৌদ গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ কর্তৃক ১৬ বছরের এক কিশোরকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করা সহ পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে ভিডিও চিত্র ধারন করার অপরাধে ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে ।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৮(১)২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-৪, তাং-৩/৯/২২ইং।

এদিকে সাবেক ইউপি সদস্য কয়ছর আহমদ পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন থেকে কয়ছর আহমদ সহ তার দুই সহযোগীর দ্বারা যৌন নির্যাতনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে। তার অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিও গুলি থানা পুলিশেরও নজরে আসে।

স্থানীয়রা জানান সড়কের বাজার এলাকার প্রভাবশালী কয়ছর আহমদ কয়েক বছর পূর্বে তার বাসায় নিরীহ লোকজনদের আটক করে পৈশাচিক কায়দায় নির্যাতন করে। সে সময় বর্বচিত নির্যাতনের ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটে। এছাড়া অনুমানিক ২ বছর পূর্বে এক তরুনীকে বাড়ী থেকে উঠিয়ে নিয়ে জোর পূর্বক ভাবে বিয়ের চেষ্টার ঘটনায় ঐ তরুনীর পরিবারের দায়েরকৃত মামলায় জেল খাটে কয়ছর আহমদ।

Share





Related News

Comments are Closed