১১ দিনে বিএনপির ৩ নেতাকর্মী নিহত, আহত ২ সহস্রাধিক : ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: গত ১১ দিনে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে সারা দেশে বিএনপির ৩ নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে বিএনপির ৩ জন নেতাকর্মী নিহত হয়েছে। একইসঙ্গে এসব কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলায় ২ হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গত ১ সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যুর ঘটনায় আজ মামলা করা হয়েছে। ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায়ও মামলা করা হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাবো এই অবৈধ সরকারের বিরুদ্ধে।
তিনি আরও জানান, গত ১১ দিনের হামলার ঘটনায় সারাদেশে পুলিশ নাম উল্লেখ করে বিএনপির ৪ হাজার ৮১ জন নেতাকর্মীর নামে মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করেছে ২০ হাজারের মতো। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে ২শ’র বেশি নেতাকর্মীকে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে ৫০ স্থানে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed