জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেটের মাসিক সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার মাসিক আলোচনা সভা গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নগরীর সুরমা মার্কেটস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাউল উদাসী মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কণ্ঠশিল্পী সাজ্জাদ নূর, সিলেট বিভাগীয় সমন্বয়কারী গীতিকার ফিরোজ আহমদ। সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা শাখার সহ সভাপতি বাউল বাবুল সরকার, বাউল রুপ মিয়া, বাউল জিয়া উদ্দিন, সহ সাধঅরণ সম্পাদক শাহ ছিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক বাউল কানাই লাল সরকার, সাংগঠনিক সম্পাদক কাসেম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক বাউল দারা খান, প্রচার সম্পাদক জাহেদ সরকার, মহিলা সম্পাদিকা রাবেয়া সরকার, সহ দপ্তর সম্পাদক আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য কবির উদ্দিন, দিলওয়ার সরকার, রফিকুল ইসলাম, জালাল মিয়া, মছলম আলী, রিপন ঠাকুর, ফয়জুর রহমান, দেলওয়ার খান বাবলু, শামীম আহমদ, শাহ বাবুল মিয়া, কল্পনা রাণী নাথ, নাজমা আক্তার, রাবেয়া বেগম তানিয়া, বিউটি সরকার, আগছার আলী, মোঃ সেলিম বাউল, জয়া ভট্টাচার্য্য, নাজমা আক্তার, চাঁদনী সুমি, ফয়জুর রহমান প্রমুখ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শাহ সিদ্দিকুর রহমান। মিলাদ শেষে মরহুম বাউল ফকির মহাজন আফসান উদ্দিন, বাউল মকদ্দুস উদাসী, বাউল পাকি মিয়া, বাউল লেছু সরকার, বাউল হালিমা দেওয়ান এর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed