জকিগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার বাউরভাগ দক্ষিণ এলাকার জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) ও নিজ বাউরভাগ পর্ব এলাকার আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে জকিগঞ্জের শাহগলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বাবুল আহমেদ ও এবাদুর রহমানকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।
শনিবার এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed