আগস্টে সড়ক দূর্ঘটনায় ৬০৩ প্রাণহানী
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৯৯০ জন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ‘সেভ দ্য রোড’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে সড়কপথে ৩ হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মোটরসাইকেলে ১ হাজার ৬২টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং আহত হয়েছেন ৭৫০ জন। ট্রাক দুর্ঘটনায় নিহত ৬৮ জন এবং আহত ৫৬০ জন। বাস দুর্ঘটনা ২২৫ জনের মৃত্যু এবং ৯১৮ জন আহত হয়েছেন।
লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৮ জন এবং আহত হয়েছেন ৭৬২ জন।
এ ছাড়া নৌপথে ১৫৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ৩৭৭ আহত এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed