রাজনগরে পুকুর থেকে গলায় কলসি বাঁধা গৃহবধুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাঁধা অবস্থায় বসতঘরের পেছনের পুকুর থেকে মিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রাম থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার পুকুরে গলায় কলসি বাঁধা অবস্থায় মিনা বেগমের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, ‘সন্দেহ হওয়ায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed