Main Menu

মোবাইলে গেম খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে মোবাইল ফোনে গেম খেলতে খেলতে পঞ্চম তলার ছাদ থেকে পড়ে শ্রীকান্ত চন্দ্র দেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে শহরের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত চন্দ্র দেব ওই এলাকার নিপেন্দ্র চন্দ্র দেবের ছেলে। তিনি চট্রগ্রাম সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ছোট ভাই শিমুল চন্দ্র দেব জানান, তার ভাই বেশ কিছুদিন যাবত মানসিক নানা সমস্যায় ভুগছিল। বুধবার দিবাগত রাতে তাদের বাসার ছাদে এক আত্মীয়ের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদ শেষে যে যার মতো বাসায় ফিরে যায়। কিন্তু শ্রীকান্ত বাসায় না ফিরে ছাদে বসে তার মোবাইল ফোনে গেম খেলছিল। ধারণা করা হচ্ছে, গেম খেলতে খেলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াহেদ গাজী বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

Share





Related News

Comments are Closed