বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের নিজবাসা ফিরোজায় ফেরেন তিনি।
এর আগে, গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর পাঁচদিন পর (২৮ আগস্ট) ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বাসায় ফিরলেন তিনি।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
উল্লেখ্য, ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed