খোঁজ মিলেছে এমসি কলেজ ছাত্র প্রণবের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র প্রণব চন্দ্র দাস (২৩) গত ২৯ আগস্ট থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রণব সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামের পরিমল দাসের ছেলে।
প্রণব সিলেট নগরীর পশ্চিম পাঠানটোলায় থেকে পড়াশোনা করতেন। ২৯ আগস্ট রাত ৯ টার দিকে টিউশনি করানোর কথা বলে মেস থেকে বের হয়ে আসেন তারপর আর মেসে ফেরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করার পরেও পাওয়া যায়নি। এই ঘটনায় ৩০ আগস্ট প্রনবের ভাই অভিজির দাস সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তাৎক্ষণিক ভাবে পুলিশ এবং মিডিয়ার তৎপরতায় রাত প্রায় ১টার দিকে তাকে খোঁজে পাওয়া যায়। সে এখন বাসায়ই আছে। এই তথ্য প্রণবের ভাই অভিজিত নিশ্চিত করেন এবং তিনি তার ফেইসবুকে একটা পোস্ট করেন এতে মিডিয়া এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed