অবৈধ পানির সংযোগ বন্ধে ও বকেয়া বিল আদায়ে সিসিকের অভিযান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পানির সংযোগ, বকেয়া পানি বিল আদায়ে সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ এই অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ দেড় লাখ টাকা বকেয়া পানি বিল আদায় করা হয়।
বুধবার (৩১ আগষ্ট) সিলেট মহানগরের ১৮, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান অবিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে পানির বকেয়া বিল দেড় লাখ টাকা আদায় করা হয়। এছাড়া ২টি অবৈধ ডিপ টিউবওয়েল সনাক্ত করা হয়। সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া টিউবওয়েল স্থাপনা করায় তাদেরকে শর্ত সাপেক্ষে বিল ও অনুমোদন ফি জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
পানির বকেয়া বিল আদায়, অবৈধ পানির সংযোগ, অনুমোদনহীন টিউবওয়েলের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের এই অভিযান নিয়মিত পারিচালিত হবে।
প্রসঙ্গত, বকেয়া বিলের কারণে কারো পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলে পূনরায় সংযোগ পেতে হলে যাবতিয় বকেয়া বিল সহ ২৫ থেকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সিসিকের তত্তাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান সহ সিসিকের সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
Related News
অবশেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন সিলেটের সেই অন্তঃসত্ত্বা নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসকের ছাড়পত্র না থাকায় আগেরদিন ওসমানী বিমানবন্দর থেকে ফিরে আসা সিলেটের সেইRead More
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More



Comments are Closed