Main Menu

সিলেটে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বাসা থেকে মাছুম আহমদ (১৮) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাছুম আহমদ ভাঙাটিকর এলাকার রুসেল মিয়ার ছেলে ও স্থানীয় আল মদীনা ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেনীর ছাত্র।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কুয়ারপার ভাঙাটিকর দারোগা বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাসার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বাসার বাথরুমে ফেনলাইটের সঙ্গে মাছুমের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা কোতোয়ালি থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির ইনচার্জ (এসআই) রমাকান্ত’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল অনুযায়ী স্কুল পড়ুয়া তরুণ আত্মহত্যা করেছেন।পরিবারের লোকজনও বলতে পারছেন না মাছুম কি কারণে আত্মহত্যা করেছে। তবে নেপথ্যের কারণ খতিয়ে দেখবে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed