Main Menu

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির র‌্যালি বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‌্যালি শুরু হবে।

এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংকঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed