দক্ষিণ সুরমায় বস্তা খুলে মিললো লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালকুদার বলেন- বিকাল ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় আমাদের খবর দেন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তার কাছে গিয়ে একটি হাত দেখতে পায়। ওই বস্তা থেকে অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিলো তাই আমরা ডুমের ব্যবস্থা করি এবং ডুমেরা লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, লাশটি একজন পুরুষের। ধারণা করা যাচ্ছে- অনন্ত ৩ দিন আগে মৃত্যু হয়েছে। হয়তো খুনের পর লাশ বস্তাবন্দী করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে দিয়ে দেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং মৃতদেহের পরিচয় শনাক্তের সবরকম চেষ্টা করছি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম কাজ শুরু করেছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed