Main Menu

নেত্রকোণায় বেশি দামে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় রৌহা ইউনিয়নের কুমড়ী বাজার ও জামতলা বাজারে ২টি প্রতিষ্ঠানকে বেশী দামে সার বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে এ মোবাইলকোর্ট পরিচালিত হয়। সহযোগী হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

এ সময় মেসার্স ভাই ভাই ট্রেডার্স কুমড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স বিকাশ কান্তি দাস নামের জামতলা বাজার এলাকায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed