এমসি কলেজের ছাত্র প্রণব সোমবার থেকে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র প্রণব চন্দ্র দাস সোমবার (২৯ আগস্ট) থেকে নিখোঁজ রয়েছেন। প্রণব (২৩) সুনামগঞ্জের শাল্লা উপজেলার পুটকা গ্রামের পরিমল দাসের ছেলে।
প্রণব সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় থেকে পড়াশুনা করতেন। সোমবার রাত ৯টার দিকে টিউশনি করানোর কথা বলে মেস থেকে বের হয়ে যান। তারপর আর মেসে ফেরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করার পরেও তার খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনায় মঙ্গলবার ৩০ আগস্ট প্রনবের ভাই অভিজির দাস সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সর্বশেষ বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙের শার্ট জামা, নিখোঁজের সর্বশেষ অবস্থান ভাতালিয়া। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোল। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed