জৈন্তাপুরে বলৎকারের অভিযোগে এক ব্যক্তি আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৭ম শ্রেণীর ছাত্রকে বলৎকারের অভিযোগে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২৯ আগষ্ট দুপুর ২টায় উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রকে বসত বাড়ীতে একা পেয়ে জোর পূর্বক ভাবে বলৎকার করে একই গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম কালা মিয়া (৪৫) ৷
ভিকটিমের ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্র ও মামলারবাদী ভিকটিমের মা জানান, সোমবার তিনি ছেলেকে বাড়ীতে রেখে ব্যাংকের কিস্তির টাকা পরিশোধের জন্য উপজেলা সদরে যান। বাড়ীতে ফিরে তার ছেলের শারিরিক অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। ছেলেকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন শফিকুল ইসলাম কালা মিয়া (৪৫) তার ছেলেকে একা পেয়ে তাদের বসতঘরে প্রবেশ করে জোর পূর্বক বলাৎকারের ঘটনাটি ঘটায়। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে সকলেই আইনের সহায়তা নিতে পরামর্শ দেন।
পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। অপরদিকে অভিযোগের ভিত্তিত্বে পুলিশ সোমবার রাত সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে উপজেলার বাজার হতে শফিকুল ইসলাম কালা মিয়াকে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে এবং ভিকটিমের শারিরিক অবস্থা দেখে অভিযোগ আমলে নিয়ে আভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed